নিজস্ব প্রতিনিধি , তেহরান - চুপিসারে ফের মারণ হামলা। ডেডলাইন দেওয়ার পরই ইরানে যৌথ আক্রমণ আমেরিকা - ইজরায়েলের। দুই শত্রুপক্ষের যৌথ হানায় এবার মৃত্যু হয়েছে ইরানের গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমির। সোমবার এই বিষয়ে নিশ্চিত করেছেন ইসলামিক রেভলিউসনারি গার্ড কর্পস।
সূত্রের খবর , সোমবার সকালে ইরানের রাজধানী তেহরানে এয়ার স্ট্রাইক চালায় আমেরিকা-ইজরায়েল। তেহরানের একাধিক এলাকায় লাগাতার বোমাবর্ষণ করা হয়। সেই হামলায় মৃত্যু হয় খাদেমির। যদিও এই বিষয়ে আমেরিকা বা ইজরায়েলের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে যুদ্ধবিরতির আশার মাঝে ইরানের এই ক্ষতি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নেতিবাচক প্রভাব ফেলবে তা নিশ্চিত।
ইজরায়েলের হামলায় গত বছরের জুন মাসে মৃত্যু হয়েছিল আইআরজিসির গোয়েন্দা প্রধান মহম্মদ কাজেমির। তাঁর মৃত্যুর পর এই দায়িত্ব দেওয়া হয়েছিল মাজিদ খাদেমিকে। এক বছর পূর্ণ হওয়ার আগেই গোপন অভিযানে মৃত্যু হল তাঁর। প্রায় এক মাসের বেশি সময় ধরে চলতে থাকা এই মারণ যুদ্ধে আরও এক বিরাট ক্ষতি ইরানের। এরপর নিশ্চিতভাবে পাল্টা মারের চেষ্টা করবে তারা। তাই যুদ্ধবিরতি এখন বিশ বাঁও জলে।
উল্লেখ্য , ট্রাম্পের ডেডলাইন শেষ হতে ৪৮ ঘণ্টারও কম সময় বাকি। এর মধ্যে শর্তে রাজি না হলে ইরানে হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পাল্টা হুমকি দিয়েছিলেন ইরানও। এরই মাঝে আবার মধ্যস্থতাকারীদের নিয়ে সংঘর্ষ বিরতির আলোচনা চলছে। ট্রাম্প ইতিবাচক আলোচনার কথাই জানিয়েছিলেন। এর মাঝে ইরানের ক্ষতি ফের জটিল করে তুলল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের