নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের মুখে SIR ইস্যুতে ফের উত্তপ্ত হাসনাবাদ। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে রাস্তা অবরোধ ও অগ্নিবিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিলেন বঞ্চিত ভোটাররা।
চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভের ছবি ধরে পড়েছে। এবার সেই একই ছবি দেখা গেল হাসনাবাদ এলাকায়। ভোটার তালিকা ইস্যুতে রবিবার হাসনাবাদের মাখালগাছা এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, SIR চূড়ান্ত তালিকায় ২৫২ ও ২৫৩ নম্বর বুথ মিলিয়ে প্রায় ৭০০ জনের নাম বাদ দেওয়া হয়েছে। বারবার BLO, AERO এবং নির্বাচন দফতরের দ্বারস্থ হয়েও কোনও সদুত্তর না মেলায় ক্ষোভে ফেটে পড়েন তারা।
অবশেষে প্রতিবাদে রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে হাসনাবাদ-মালঞ্চ রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই অবরোধ, যার জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে জনজীবন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আশ্বাস দিলে শেষমেশ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
বাদ যাওয়ার ভোটারদের অভিযোগ, ' নির্বাচন কমিশন বলেছিল ২০০২ সালের ভোটা তালিকায় যাদের নাম আছে তাদের চিন্তার কোন কারণ নেই। শুধুমাত্র যারা অবৈধ ভোটার এবং রোহিঙ্গা তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। কিন্তু আমাদের ২০০২ সালের তালিকার নাম থাকার পরেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। আমাদের পরিবারের বাকি সবার নাম রয়েছে আমাদের নাম বাদ দিয়েছে। তাহলে কি আমরা বাংলাদেশী? নাকি কমিশন বিজেপির তদারকি করছে।'
আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত তাদের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। পরিস্থিতি যাতে ফের উত্তপ্ত না হয়, তার জন্য এলাকায় টহল দিচ্ছে পুলিশ। ভোটের আগে ভোটার তালিকা নিয়ে এই বিক্ষোভ প্রশাসনের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের