নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মতুয়া অধ্যুষিত এলাকায় বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে দাবি করেছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। তার অভিযোগ, মতুয়া সম্প্রদায়ের মানুষদের টার্গেট করেই এই ছাঁটাই করা হয়েছে। রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের।
শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর মমতাবালা ঠাকুর দাবি করেন, মতুয়া অধ্যুষিত এলাকায় প্রায় ৯০ শতাংশ মানুষের নাম বাদ গিয়েছে। তার বক্তব্য, 'এতদিন বিজেপি বলেছে মতুয়াদের কোনও সমস্যা হবে না। এখন বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসছে মতুয়াদের ভোট কেটে দেওয়া হয়েছে।' কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে সরাসরি আক্রমণ শানান তিনি। তৃণমূল সাংসদ বলেন, ' শান্তনু ঠাকুর আগে বলেছিলেন মতুয়াদের পাশে থাকবে আর এখন কমিশনের ওপর দায় চাপাচ্ছে।'
শান্তনু ঠাকুরকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ' শান্তনুর মাথার ডাক্তার দেখানো উচিত। কখন কি বলে ঠিক থাকে না। মতুয়াদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন।' মমতাবালার অভিযোগ, ' আগেও বলেছিলাম অনেকাংশের মতুয়াদের ভোট কাটা যাবে। ঠিক তাই হয়েছে। বাগদার ৬০-৬৬ শতাংশ মতুয়াদের ভোট সেখানে ১৪ হাজার ভোট বাদ গিয়েছে। এখানেও বেশিরভাগ মতুয়াদের ভোট বাদ গিয়েছে। আমরা মতুয়াদের পাশে আছি পথে নেমে প্রতিবাদ হবে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের