নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ চার মাসের বিশেষ নিবিড় সংশোধন শেষে শনিবার বিকেলে প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। যোগ-বিয়োগের এই বড় অঙ্ক ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য। এরই মধ্যে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম বাতিল হয়েছে। পাশাপাশি এখনও ৬০ লক্ষেরও বেশি নাম ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে।
শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও অতিরিক্ত সিইও অরিন্দম নন্দী SIR প্রক্রিয়ার বিস্তারিত তথ্য তুলে ধরেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হয়েছিল ২৭ শে অক্টোবর ২০২৫ সালে। সে সময় মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।
মাঝে প্রকাশিত খসড়া তালিকায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় অতিরিক্ত আরও ৫ লক্ষের বেশি নাম বাদ যাওয়ায় মোট বাতিলের সংখ্যা পৌঁছেছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। এছাড়াও জানানো হয়েছে, তথ্যে অসংগতি বা নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৩৭৫ জন ভোটারের নাম ‘বিচারাধীন’ হিসেবে রয়েছে। ধাপে ধাপে অতিরিক্ত তালিকাও প্রকাশিত হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের