নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিদেশ থেকে আমদানি করা অত্যাধুনিক ও দামি চিকিৎসা যন্ত্রের ভিতরে সস্তা - নিম্নমানের যন্ত্রাংশ বসিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে। বিষয়টি সামনে আসতে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে চিকিৎসক মহলে।
হাসপাতালের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা নিয়মিত পরীক্ষা করতে গিয়ে প্রথম এই অনিয়মের হদিশ পান বলে জানা গেছে। অভিযোগ, বিদেশ থেকে আনা উচ্চমূল্যের মেডিক্যাল যন্ত্রের আসল যন্ত্রাংশ সরিয়ে সেখানে নিম্নমানের ও সস্তা যন্ত্রাংশ বসানো হয়েছে। এর জেরে দামি যন্ত্রপাতি বারবার বিকল হয়ে পড়ছে এবং পরিষেবা ব্যাহত হচ্ছে। এই বিষয়ে হাসপাতালের একাধিক বিভাগের প্রধান লিখিতভাবে কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন।
পরে হাসপাতালের তরফে একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রাথমিক তদন্তেও একাধিক অনিয়ম ধরা পড়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিষয়টি ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে। আরও উদ্বেগের বিষয় হল, অভিযুক্ত বেসরকারি সংস্থাটিই নাকি রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসা যন্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, একই ধরনের অনিয়ম কি রাজ্যের অন্য সরকারি হাসপাতালগুলিতেও ঘটেছে? এই সম্ভাবনা খতিয়ে দেখতে বৃহত্তর তদন্তের দাবি উঠেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের