নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - জঙ্গলের পাশাপশি জনবসতি এলাকায় সর্বদা জন্তু জানোয়ারের ভয় নিয়ে দিন কাটাতে হয়। খাবারের খোঁজে মাঝেমধ্যেই বাইরে বেরিয়ে আসে বন্য হাতির দল। এবার বাঁকুড়ায় ফের তেমনই চিত্র। দলছুট দাঁতাল হাতির তাণ্ডবে জয়পুরে মৃত্যু হল গ্রামবাসীর। আহত হয়েছেন আরও ৬ জন। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তারা।

সূত্রের খবর , ঘটনাটি জয়পুর রেঞ্জের রাউতখণ্ড, জামডিগরি ও কলাবনি গ্রামের। মৃতের নাম বিজয় কোলে। হঠাৎই দলছুট হয়ে গিয়ে কলাবনি গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে তাণ্ডব চালায় ওই হাতিটি। বিজয় কোলের বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায় হাতিটি। গুরুতরভাবে জখম হওয়ার পর তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায় বন দফতরের আধিকারিকরা। তবে তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আহতদের প্রত্যেককে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলেই যন্ত্রণায় কাতরাচ্ছে। আক্রমণের দৃশ্য ব্যাখ্যা করতে গিয়ে রীতিমত কেঁপে উঠছেন সকলে।

আহত গ্রামবাসী বুলটি রুই দাস জানিয়েছেন , "প্রথমে আমার বাবাকে আক্রমণ করে। তারপর আমাকে আক্রমণ করে। ধাক্কা মেরে ফেলে দেয়। সোজা আমাদের ঘরে চলে এসেছিল। বিরাটাকার ওই হাতিটির সঙ্গে মোকাবিলা করা সম্ভব নয়। আমার মাথায় খুব লেগেছে। আমার কপাল , কান, পায়ে ভীষণই আঘাত লেগেছে।"

লক্ষী রুই দাস জানিয়েছেন , "আমার বাবা চা খেয়ে আসছিল। উনি কানে শুনতে পায়না। সবাই পালিয়ে গেলেও উনি বুঝতে পারেনি। এরপর পেছন থেকে এসে ওনাকে ফেলে দেয়। তারপর ওনাকে রাস্তায় ফেলে শুঁড় দিয়ে আঘাত করে বারবার। সবাই ছুটে এলে ফের পালিয়ে যায়। সকাল থেকে গোটা গ্রামে অশান্তির পরিবেশ ওই হাতির জন্য। দলছুট হয়ে এসে সকলকে অতিষ্ট করে তুলেছে ওই হাতি।"

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের