নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের আগে জনসংযোগ বাড়ানোর কৌশল হিসেবে উত্তর দমদম বিধানসভায় সেবাশ্রয় প্রকল্পের সূচনা হল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় উদ্যোগকে অনুসরণ করে এই কর্মসূচি চালু করেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২২ শে ডিসেম্বর থেকে ১১ ই জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে উদ্যোক্তাদের দাবি।

স্থানীয় সূত্রে জানা গেছে , এই সেবাশ্রয় প্রকল্পে স্বাস্থ্য প্রতি মন্ত্রীর কেন্দ্রীয় ভাবনায় গড়ে ওঠা ‘ডায়মন্ড মডেল’ অনুসরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে উত্তর দমদম বিধানসভা এলাকায় ১৯ টি জায়গায় মোট ৩৮ টি স্বাস্থ্য ক্যাম্প করা হবে। এই ক্যাম্পগুলিতে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা পরামর্শ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে। পাশাপাশি পরবর্তী ধাপে আরও ৫ টি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গোটা বিষয় নিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, "কর্মসূচির উদ্বোধনী দিনে দমদম উত্তর বিধানসভার জন্য একটি মোবাইল স্বাস্থ্য ইউনিটও চালু করা হয়। সাধারণ মানুষ যেন বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এই সেবাশ্রয় প্রকল্প মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমার আশা ।"
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের