নিজস্ব প্রতিনিধি , কলকাতা- ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে ঘিরে আইনি লড়াই তুঙ্গে। ভোটের ফলাফলের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের করে অভিষেক প্রতিদ্বন্দ্বী অভিজিৎ দাস। সেই মামলায় সোমবার দুপুরে আদালতে হাজির হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা তৃতীয়বার জয়ী হন। তিনি বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে প্রায় ৭ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন। তবে ফলাফলকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন অভিজিৎ। তার অভিযোগ, বুথ দখল ও ছাপ্পা ভোটের মাধ্যমেই তৃণমূল প্রার্থী এই বিপুল ব্যবধানে জিতেছেন।
এই মামলায় আদালত আগেই অভিষেকের লিখিত জবাব চেয়েছিল। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দেননি। ফলে বিচারপতি তাকে সতর্ক করে দেয় ২৮ আগস্টের মধ্যে হলফনামা জমা না দিলে একতরফা শুনানি চলবে। শুধু তাই নয়, জরিমানার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।
আর এই সংক্রান্ত মামলায় সোমবার সকাল ১১টা নাগাদ কলকাতা হাই কোর্টে নিজের বক্তব্য সংবলিত নথিতে সই করলেন অভিষেক। ওথ কমিশনারের অফিসে গিয়ে নথিতে সই করেন তিনি। কিছুক্ষণ পরই সেখান থেকে বেরিয়ে যান সাংসদ। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ সেপ্টেম্বর।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের