নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার পারদ চড়ালেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা সফরের দিন প্রশাসনিক ভবনের সামনে ফুলের তোড়া হাতে তার উপস্থিতি ঘিরে তৈরি হল নানা প্রশ্ন। পালাবদলের আবহে রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা তুঙ্গে।
শনিবার দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারে প্রথম প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক প্রকল্প এবং ফলতার পুনর্নির্বাচন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই সময়ই প্রশাসনিক ভবনের বাইরে দেখা যায় তৃণমূলের প্রবীণ বিধায়ক পান্নালাল হালদারকে। হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকা পান্নালাল জানান, তিনি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতেই এসেছিলেন।
ডায়মন্ড হারবার থেকে পরপর ২ বার তৃণমূলের টিকিটে জয়ী হওয়া এই বিধায়কের এমন পদক্ষেপ ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে সমস্ত জল্পনা নস্যাৎ করে পান্নালাল স্পষ্ট বলেন, 'আমি বিধায়ক। আমার এলাকায় মুখ্যমন্ত্রী এসেছেন। তাকে সম্মান জানানো আমার দায়িত্ব ও সৌজন্য।' তিনি আরও জানান, আগের দিন শুভেন্দু অধিকারী নিজেই তাকে দেখা করার কথা বলেছিলেন। সেই কারণেই তিনি এসেছিলেন। যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের