নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে আয়কর দফতরের তল্লাশি ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল রাজ্যে। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে আইটি হানার পর এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হল শাসক শিবির। তল্লাশির আইনি বৈধতা নিয়েই প্রশ্ন তুলে অভিযোগ জানাল তৃণমূল।
ভোটের মুখে শুক্রবার ভোরবেলা আচমকাই রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়ি সহ নির্বাচনী কার্যালয়ে হানা দেয় আয়কর দফতর। এই নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই আবহে এবার কমিশনের কাছে নালিশ জানাল তৃণমূল। দলের তরফে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দাবি করা হয়েছে, আয়কর দফতরের এই তল্লাশি সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্যপ্রণোদিত।
ভোটের ঠিক আগে এই ধরনের পদক্ষেপকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। শুধু তাই নয়, এই ঘটনায় আয়কর দফতরের ভূমিকা খতিয়ে দেখে অবিলম্বে তদন্ত শুরু করারও আর্জি জানানো হয়েছে কমিশনের কাছে। দেবাশিস কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে দীর্ঘ সময় ধরে চলা তল্লাশিকে কেন্দ্র করে আগেই সরব হয়েছিল তৃণমূল। এবার আনুষ্ঠানিকভাবে কমিশনের দ্বারস্থ হয়ে বিষয়টিকে আরও বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত করল শাসক শিবির।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের