নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর এবার আরও জোরদার হল তদন্ত। তোলাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে গড়ে ওঠা নেটওয়ার্কের হদিশ পেতে একের পর এক ঘনিষ্ঠ সহযোগীকে তলব করছে বিশেষ তদন্তকারী দল। শনিবারই দেবরাজের ঘনিষ্ঠ পাঁচ প্রাক্তন কাউন্সিলর এবং তার এক ছায়াসঙ্গী সহ মোট ছয়জনকে বাগুইআটি থানায় হাজিরার নোটিশ পাঠানো হয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, দেবরাজ চক্রবর্তীর নেতৃত্বে চলা কথিত তোলাবাজি চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তার ঘনিষ্ঠ কয়েকজন প্রাক্তন জনপ্রতিনিধি। সেই সূত্রেই বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডল, ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মণীশ মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর গোপাল বাগুই, ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর মাইকেল নস্কর এবং দেবরাজের ঘনিষ্ঠ সহযোগী রতন মৃধাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রের দাবি, বিভিন্ন প্রোমোটিং প্রকল্প বা নির্মাণকাজ শুরু হলেই সংশ্লিষ্টদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হত। অভিযোগ, দাবি পূরণ না হলে পুরসভার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন ত্রুটি দেখিয়ে নোটিশ পাঠানো হত এবং নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হতো। এরপরও টাকা না দিলে হুমকি ও মারধরের অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, টাকা মিটিয়ে দিলে সেই প্রশাসনিক বাধাও তুলে নেওয়া হত।
এছাড়াও রতন মৃধার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, দেবরাজের অধিকাংশ কর্মকাণ্ডের নেপথ্যে সমন্বয়ের দায়িত্বে ছিলেন তিনিই। এই নেটওয়ার্কে আর কারা যুক্ত ছিলেন এবং আর্থিক লেনদেন কীভাবে পরিচালিত হত, তা জানতে জিজ্ঞাসাবাদে জোর দিচ্ছে SIT।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের