নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেবরাজের গ্রেফতারির পর এবার তদন্তের জালে তার স্ত্রী অদিতি মুন্সি। বৃহস্পতিবার তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। একইসঙ্গে তাদের একাধিক সম্পত্তিতেও তল্লাশি চালানো হয়। তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক লেনদেন ও অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখতেই জেরার পরিধি আরও বাড়ানো হচ্ছে।
আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি এবং আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হয়েছেন বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। তার গ্রেফতারের পর তদন্তে উঠে এসেছে একাধিক নতুন তথ্য। বৃহস্পতিবার প্রায় ৬ ঘণ্টা ধরে অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পাশাপশি, তাদের একাধিক বাড়ি ও সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি চালানো হয়।
তদন্তকারী সূত্রে জানা গেছে, দেবরাজের বিরুদ্ধে আর্থিক লেনদেন, সম্পত্তি এবং অন্যান্য অভিযোগ সম্পর্কে অদিতি মুন্সি কতটা অবগত ছিলেন, তা জানতেই তাকে জেরা করা হয়েছে। প্রয়োজন হলে আগামী দিনে দেবরাজ ও অদিতিকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তদন্তকারী মহলের ইঙ্গিত। ২০২১ সালের রাজারহাট - গোপালপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন অদিতি মুন্সি।
অন্যদিকে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি এবং অর্থপাচারের অভিযোগে তদন্ত চলছিল। হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর থেকেই তাকে খুঁজছিল পুলিশ। অবশেষে প্রযুক্তিগত সূত্রের ভিত্তিতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলি এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ এসটিএফ ও বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ দল। পরে বারাসত আদালতে তোলা হলে আদালত তাকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের