নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একসময় বাগুইআটি-রাজারহাটে যার প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা ছিল, সেই দেবরাজ চক্রবর্তী এখন পুলিশি তদন্তের কেন্দ্রবিন্দু। তোলাবাজি, জমি দখল, প্রোমোটারি ও আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হওয়ার পর একের পর এক নতুন তথ্য উঠে আসছে তদন্তে। মোবাইলের মুছে ফেলা চ্যাট থেকে শুরু করে একটি বেসরকারি সংস্থার নথি। সবকিছু খতিয়ে দেখে অভিযোগের জাল আরও বিস্তৃত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার আদালত দেবরাজ চক্রবর্তীকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এরপরই তার বিরুদ্ধে চলা তদন্তে গতি এসেছে। বিধাননগর পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দল দেবরাজের আর্থিক লেনদেন, সম্পত্তি এবং তোলাবাজির অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে। তদন্তকারী সূত্রে জানা গেছে, দেবরাজের বাড়ি থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে সেই ফোনের গুরুত্বপূর্ণ চ্যাট আগেই মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ।
তদন্তকারীরা এখন সেই ডিলিট হওয়া তথ্য উদ্ধার করার চেষ্টা করছেন। প্রয়োজনে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলেও জানা গেছে। কার সঙ্গে যোগাযোগ হয়েছিল, কী ধরনের বার্তা আদান-প্রদান হয়েছে এবং সেগুলির সঙ্গে অভিযোগের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও তদন্তকারীরা দেবরাজের একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করেছেন।
বাজেয়াপ্ত সেই ল্যাপটপ থেকে ‘ডিসি গ্লোবাল’ নামে একটি সংস্থার নথিও পাওয়া গেছে। অভিযোগ, এই সংস্থার মাধ্যমেই বিভিন্ন সম্পত্তি কেনাবেচা এবং আর্থিক লেনদেন পরিচালিত হতো। কোম্পানির আয়, সম্পদের উৎস এবং আর্থিক কার্যকলাপের প্রকৃতি নিয়েও তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী আধিকারিকদের ধারণা, মুছে ফেলা চ্যাট এবং ডিজিটাল তথ্য উদ্ধার করা গেলে অভিযোগের পরিধি আরও স্পষ্ট হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের