নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর্থিক তছরূপ মামলায় বড়সড় মোড়। বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকে নিজেদের হেফাজতে নিল ইডি। আদালতে শুনানির সময় একের পর এক বিস্ফোরক দাবি তুলে ধরল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার জেরে মামলার গুরুত্ব আরও বেড়েছে।
রবিবার গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লেও সোমবার আদালতে পেশ করা হয় জয় এস কামদারকে। সেখানে ইডি তার হেফাজতের আবেদন জানালে পাল্টা জামিনের আবেদন করেন অভিযুক্তের আইনজীবী। তবে আদালত সেই আবেদন খারিজ করে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয়।
শুনানির সময় ইডির তরফে দাবি করা হয়, অভিযুক্তের মোবাইল ফোন ও চ্যাট বিশ্লেষণ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। তদন্তকারী সংস্থার বক্তব্য, এই মামলায় হাওয়ালা লেনদেনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। এমনকী মালয়েশিয়া, যুক্তরাজ্য ও দুবাইয়ের হাওয়ালা অপারেটরদের সঙ্গে যোগাযোগের প্রমাণও পাওয়া গেছে বলে দাবি।
এছাড়াও, সোনা পাপ্পুর সঙ্গে জয় এস কামদারের যোগসাজস নিয়েও বিস্ফোরক তথ্য তুলে ধরা হয়। ইডির দাবি, সোনা পাপ্পুর অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকা পাঠিয়েছিলেন জয়, যার মধ্যে প্রায় ৪০ কোটি টাকা একটি এডুকেশন সোসাইটি থেকে এসেছে বলে সন্দেহ। তবে এই বিপুল অর্থের উৎস ও উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। জেরায় জয়ের বক্তব্যের সঙ্গেও একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে জানিয়েছে ইডি।
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা