নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ১৫ দিনের অনসর পর্ব শেষ করে বুধবার ভোর থেকে ভক্তদের দর্শন দিলেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বৃহস্পতিবার দীঘা জগন্নাথ মন্দির থেকে দ্বিতীয় বর্ষের রথযাত্রা অনুষ্ঠিত হবে। উৎসব ঘিরে ইতিমধ্যেই মন্দির চত্বর, রথ, রাস্তা, নিরাপত্তা, আলোকসজ্জা সহ সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। কয়েক লক্ষ মানুষের সমাগমের কথা মাথায় রেখে প্রশাসন, মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক দল একসঙ্গে কাজ করছে।
খবর অনুযায়ী, এবারের রথযাত্রায় পুরীর ঐতিহ্যের বিশেষ ছাপ রাখা হচ্ছে। পুরী থেকে আনা রাজমুকুট পরে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাজবেশে সাজানো হবে। পাহাণ্ডি বিজয়ের মাধ্যমে বিগ্রহদের রথে তোলা হবে। সকাল থেকে বৈদিক মন্ত্রপাঠ, নাম সংকীর্তন, পূজো, ভোগ নিবেদনসহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান হবে। বিকেলে নির্ধারিত সময় রথ টানা শুরু হবে।
গত বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এবার রথে একাধিক পরিবর্তন আনা হয়েছে। চারটি নতুন চাকা লাগানো হয়েছে। রথ নিয়ন্ত্রণের জন্য ব্রেক, স্টিয়ারিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, এতে রথ ঘোরানো সহজ হবে, নিরাপত্তাও আরও জোরদার হবে। রথের মহড়াও ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে।
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তিনিই রথের দড়িতে টান দেবেন। রাজ্য সরকারের দেওয়া পাঁচ লক্ষ টাকার অনুদানে উৎসবের আয়োজন আরও বড় করে করা হয়েছে। ১৬ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত কয়েক লক্ষ ভক্ত দীঘায় আসতে পারেন বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। সকলের জন্য নিরাপদ, সুষ্ঠু, সুন্দর উৎসব আয়োজনের লক্ষ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের