নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ফের উত্তাল রাজপথ। প্রতিবেশী দেশে হিন্দু নির্যাতনের অভিযোগে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে লাগাতার বিক্ষোভে শামিল হচ্ছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। শুক্রবার বিকেলেও বেকবাগান এলাকায় সাধুসন্তদের নিয়ে বিক্ষোভে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার বিকেলে বেকবাগানের কাছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে সাধুসন্তদের নিয়ে জমায়েত করেন শুভেন্দু অধিকারী। তার বুকে ঝোলানো ছিল বাংলাদেশে নিহত হিন্দু যুবক দীপু দাসের ছবি। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে যেতেই পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। ব্যারিকেড দিয়ে তাদের আটকানো হয়। বাধার মুখে পড়লে বাইরে ঢাকঢোল, শঙ্খ বাজিয়ে প্রতিবাদে ফেটে পড়েন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। বিক্ষোভ ঘিরে বেকবাগান এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
এরপরে চারজন সাধুকে সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেপুটেশন জমা দিতে কার্যালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করে। পুলিশি বাধার মুখে পড়লেও ব্যারিকেড পেরিয়ে ডেপুটি হাইকমিশনের গেট পর্যন্ত পৌঁছে যান তারা। পরবর্তীতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশেষ অনুমতিতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে। পুলিশি বাধা সত্ত্বেও চার সাধুকে সঙ্গে নিয়ে তিনি ভিতরে প্রবেশ করেন এবং ডেপুটেশন জমা দেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের