নিজস্ব প্রতিনিধি , বীরভূম - দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর নব রূপে উদ্বোধন হতে চলেছে রামপুরহাট শহরের একমাত্র সাংস্কৃতিক মঞ্চ ‘রক্তকরবী’। এই খবরে শহরবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। বহুদিন ধরে বন্ধ থাকায় সাংস্কৃতিক কর্মকান্ড প্রায় থমকে গিয়েছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন রূপে মঞ্চটি ফের চালু হওয়ায় সংস্কৃতিপ্রেমীদের আশা বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , রাজ্য সরকারের পূর্ত উন্নয়ন দফতরের বরাদ্দে রক্তকরবী মঞ্চের সংস্কার কাজ চলছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভগত।দীর্ঘদিন ধরে এই মঞ্চটি জরাজীর্ণ অবস্থায় বন্ধ ছিল। সংস্কারের মাধ্যমে মঞ্চটিকে আধুনিক রূপ দেওয়া হচ্ছে। আসন সংখ্যা বাড়ানো হচ্ছে দর্শকদের সুবিধার জন্য। পাশাপাশি বিভিন্ন নতুন নির্মাণ কাজও করা হয়েছে। উন্নত মানের আলো, শব্দ ও অন্যান্য সুবিধা যুক্ত করা হচ্ছে।
রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় জানান," ৩০ ডিসেম্বর নব রূপে রক্তকরবী মঞ্চের উদ্বোধন হবে। ১২ জানুয়ারি এই মঞ্চের আনুষ্ঠানিক সূচনা হবে। এই মঞ্চ চালু হলে নাটক, সঙ্গীত ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে। আমাদের আশা রক্তকরবী মঞ্চ রামপুরহাট শহরের সাংস্কৃতিক জীবনে নতুন মাত্রা যোগ করবে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের