নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ ৯ বছর পর সম্পন্ন হল বহুল প্রতীক্ষিত এসএসসি নিয়োগ পরীক্ষা। রবিবার নবম-দশম শ্রেণির এই পরীক্ষা ঘিরে রাজ্যজুড়ে দেখা গেল প্রবল উৎসাহ, কড়া নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির নজরদারি। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ছিল প্রার্থীদের উপচে পড়া ভিড়।
সূত্রের খবর, রবিবার এসএসসির নবম - দশম পরীক্ষা আয়োজিত হয়। পর্ষদের ঘোষণা অনুযায়ী সকাল ১০ টা থেকেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। সমস্ত নিয়ম বিধি মেনেই পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ করানো হয়। কমিশনের পক্ষ থেকে যেমনটা আগেই ঘোষণা করা হয়েছিল, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় বারকোড স্ক্যানার-সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। পাশাপাশি, প্রশ্নপত্রেও ছিল বিশেষ সিকিউরিটি ফিচার। বেলা ১২ টা থেকে পরীক্ষা শুরু হয়। দেড় ঘন্টার পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়।
পরীক্ষা শেষে প্রার্থীদের হাসিমুখেই হল থেকে বেরোতে দেখা যায়। কমিশনের নির্দেশ মতন প্রশ্নপত্রের পাশাপশি উত্তরপত্রের কার্বন কপিও পরীক্ষার্থীরা তাদের সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে নির্বিঘ্নে পরীক্ষা হলেও কমিশনের ওপর পুরোপুরি ভরসা রাখতে পারছে না পরীক্ষার্থীদের একাংশ। আঁটোসাঁটো নিরাপত্তার পরেও নিয়োগ প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে হবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের