নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ টানাপোড়েন ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর। বৃহস্পতিবার রাজভবন থেকে ফাইল বিকাশ ভবনে পৌঁছানোর পরেই আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেওয়া হয়। এর ফলে প্রায় দেড় বছর পর উপাচার্য পেল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়।
উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী , পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়। দীর্ঘদিন উপাচার্যহীন অবস্থায় থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক, গবেষণা কার্যক্রম এবং আর্থিক সিদ্ধান্ত সবই কার্যত স্থবির হয়ে পড়েছিল।
এছাড়া, আরও ৭ টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগপত্র দেওয়া হয়েছে। সেগুলি হল - সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অয়ন ভট্টাচার্য, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে নিমাই সাহা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন , বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে অরুণাশিস গোস্বামী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেবব্রত বসু , পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে দেবব্রত মিত্র, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে মিতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি রাজ্যপাল সমাজমাধ্যমে এই নামগুলি ঘোষণা করেছিলেন। কিন্তু ফাইল রাজভবন থেকে বিকাশ ভবনে না পৌঁছানোয় নিয়োগপত্র জারি করা সম্ভব হচ্ছিল না। সেই জট কাটতেই প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের