নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিন ধরেই রহস্য আর বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। কখনও কাঁকুলিয়া বোমা-গুলি কাণ্ড, কখনও জমি প্রতারণা কিংবা তোলাবাজির অভিযোগ বারবার শিরোনামে উঠে এসেছে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের নাম। অবশেষে বহু নাটকীয়তার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হলেন সোনা পাপ্পু।
গত কয়েক মাস ধরে কার্যত ‘নিখোঁজ’ ছিলেন সোনা পাপ্পু। যদিও সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই লাইভে এসে তিনি দাবি করতেন, তিনি কোথাও পালিয়ে যাননি। সোমবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বেচ্ছায় ইডি দফতরে হাজির হন তিনি। দফতরে ঢোকার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তার দাবি ছিল, 'আমি কোনও অন্যায় করিনি। বাড়িতেই ছিলাম। ইডির ডাকে সাড়া দিতেই এসেছি।'
ইডি সূত্রে খবর, বারবার সমন পাঠানো হলেও হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সোনা পাপ্পু। জমি দুর্নীতি ও প্রতারণা মামলার তদন্তে তার বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এর আগেই তার ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামরা এবং কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে হাওয়ালা লেনদেনের যোগও।
ইডির দাবি, সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছিল। সেই সূত্র ধরেই তদন্ত আরও গভীরে পৌঁছায়। সোমবার ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা সিদ্ধান্তে পৌঁছান যে, তদন্তে সহযোগিতা করছেন না অভিযুক্ত। এরপরই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের