নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান। প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। সোমবার গভীর রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের রাজনৈতিক মহলে।
বিগত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন মুকুল রায়। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার রাত দেড়টা নাগাদ তার জীবনাবসান হয়। বাংলার রাজনীতিতে তাকে ‘চাণক্য’ বলেই আখ্যা দেওয়া হত। এক সময়ে তৃণমূল কংগ্রেসে তিনি ছিলেন দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সংগঠন গড়ে তোলা, জমি আন্দোলন এবং পরিবর্তনের লড়াই সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।
রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীসভায় রেল ও জাহাজমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। পরবর্তীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায় এবং কৃষ্ণনগর থেকে জয়ীও হন। ২০২১ সালে আবার অভিষেক ব্যানার্জীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে হয় তাকে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের