নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তুফানগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা তুফানগঞ্জ-১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ তন্ত্রী। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালত চত্বরে ও হাসপাতালে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ সাধারণ মানুষ।
পুলিশ সূত্রে জানা গেছে , দীর্ঘদিন লুকিয়ে থাকার পর শুক্রবার সকালে তৃণমূল নেতা রাজেশ তন্ত্রী আত্মসমর্পণ করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে তুফানগঞ্জ মহকুমার বিভিন্ন এলাকায় সন্ত্রাস, তোলাবাজি, ভাঙচুর ও আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে রাজেশ তন্ত্রীর বিরুদ্ধে। তাঁর নামে প্রায় ১৬-১৭টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। পুলিশ তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। আগামী ১৫-১৬ জুন পর্যন্ত তিনি পুলিশি হেফাজতে থাকবেন।
সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন বলেন, তোলাবাজির মামলায় রাজেশ তন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, ২০২১ সালের নির্বাচনের পর তাঁর বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং সাম্প্রতিক সময়ে অর্থ আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। মামলায় রাজেশ তন্ত্রী-সহ আরও কয়েকজনের নাম রয়েছে। তাই আদালত জামিনের আবেদন খারিজ করে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
বিজেপি কর্মী রাজবিহারী গোস্বামীর দাবি, রাজেশ তন্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ ভাবে টাকা নেওয়ার অভিযোগও তোলেন তিনি। রাজনৈতিক বিরোধীদের উপর নানা ধরনের চাপ ও অত্যাচার চালানো হতো। তবে প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপে তিনি ভরসা রেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের