নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রোগীর মৃত্যু হলে আর্থিক বকেয়ার অজুহাতে দেহ আটকে রাখা যাবে না। কঠোর বার্তা দিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। সোমবার জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, দেহ আটকে রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হাসপাতালের বিরুদ্ধে।
সূত্রের খবর, বেসরকারি হাসপাতালে কোনো রোগীকে ভর্তি করা মানেই বিশাল অঙ্কের টাকার লেনদেন। কিন্তু অনেক ক্ষেত্রে সময়ের মধ্যে সেই টাকা মেটাতে না পারলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এমনকি, রোগীর মৃত্যুর পরেও মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়না। সেই বিষয়ে এবার কড়া নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। নির্দেশ অনুযায়ী, রোগীর মৃত্যুর পর পাঁচ ঘণ্টার মধ্যে দেহ তুলে দিতে হবে পরিবারের হাতে। এই সময়সীমা অতিক্রম করলে হাসপাতালকে তার যথাযথ কারণ লিপিবদ্ধ করতে হবে। কেবলমাত্র বিশেষ পরিস্থিতি যেমন - পরিবারের সদস্য ভিনরাজ্যে বা বিদেশে থাকলে পরিবারের অনুরোধে সাময়িকভাবে মর্গে দেহ রাখা যেতে পারে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, রোগীর পরিবারের আর্থিক বকেয়া থাকলেও তার দায় চাপানো যাবে না মৃতদেহের উপর। এই বকেয়া আদায়ের দায়িত্ব নেবে কমিশন নিজেই। পরিবারকে হয়রানি করে দেহ আটকে রাখা মানবিকতার পরিপন্থী এবং আইনবিরুদ্ধ। কমিশন সতর্ক করেছে, যদি কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম এই নির্দেশ অমান্য করে, তবে তাদের লাইসেন্স বাতিল হতে পারে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের