নিজস্ব প্রতিনিধি, মিনেসোটা – এক সভায় বক্তৃতা দিচ্ছিলেন ডেমোক্র্যাট নেত্রী ইলহান ওমর। তখনই আচমকা তাঁর গায়ে রাসায়নিক স্প্রে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় ইতিমধ্যেই ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মিনেসোটার মিনিয়াপলিসের টাউন হলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, টাউন হলের মধ্যে বৈঠক চলাকালীন বক্তৃতা দিচ্ছেন ইলহান ওমর। ইলহানের দিকে কালো জ্যাকেট পরা এক ব্যক্তি, হাত একটি সিরিঞ্জ নিয়ে একটি রাসায়নিক স্প্রে করছেন। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা পাকড়াও করে।
এদিনের বক্তৃতায় আমেরিকার কাস্টমস্ এবং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ভেঙে দেওয়া, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কৃষ্টি নোয়েমের পদত্যাগের দাবি জানিয়েছিলেন ইলহান ওমর। এরপরেই তাঁর ওপরে হামলা হয়। ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেফতার করেছে মিনিয়াপোলিসের পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় ওমর লিখেছেন, “আমি ঠিক আছি। আমি একজন যোদ্ধা, তাই এক সামান্য হামলাকারী আমাকে আমার কাজ করা থেকে থামাতে পারবে না। আমি গুন্ডাদের জিততে দিই না। আমার ভোটারদের প্রতি কৃতজ্ঞ, যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন। মিনেসোটা শক্তিশালী রয়েছে।“
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের