নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে উত্তপ্ত হালতুর রামলাল বাজার এলাকা। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ। আর এই নিয়েই বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
নির্বাচনকে সামনে রেখে প্রচারের মাঠে নেমে পড়েছে শাসক - বিরোধী উভয় পক্ষ। আর সেই প্রচারের অংশ হিসেবে একাধিক এলাকায় ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। এই দেওয়াল লিখনকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল রামলাল বাজার। অভিযোগ, ১০৫ নম্বর ওয়ার্ডে বিজেপির দেওয়াল লিখন রাতের অন্ধকারে মুছে দেয় তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাধে। পরে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি।
অভিযোগ জমা দেওয়ার পরই হালতুর রামলাল বাজার এলাকায় বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছে। রাতভর টানটান উত্তেজনার পর শনিবার সকালেও দফায় দফায় অশান্তি ছড়ায় এলাকায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছান। তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। দুপক্ষের মধ্যে বচসা কার্যত সংঘর্ষের রূপ নেয় আর এর ফলে জখম হয়েছে বেশ কয়েকজন।
যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, কমিশনের গাইডলাইন অনুযায়ী যে বাড়ির দেওয়াল লেখা হবে সেই বাড়ির মালিকের অনুমতি নিতে হবে। আর বাড়ির মালিক আমাদের সেই অনুমতি দিয়েছে। কিন্তু বিজেপির লোকেরা জোর জবরদস্তি গতকাল রাতে এসে হুজুতি চালিয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের