নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ঘিরে তদন্তে আরও কড়া পদক্ষেপ। গ্রেফতারি পরোয়ানার পর এবার তার বিরুদ্ধে জারি হল লুক আউট নোটিশ। আদালতের নির্দেশে সিআইডির মাধ্যমে জারি হওয়া এই নোটিশ অনুযায়ী, দেশ ছাড়ার চেষ্টা করলেই বিমানবন্দর বা অন্য যে কোনও আন্তর্জাতিক বন্দর থেকে তাকে গ্রেফতার করা হবে।
জমি দুর্নীতি-সহ একাধিক মামলার তদন্তে দীর্ঘদিন ধরেই সুমিত রায়ের খোঁজ চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, একাধিকবার তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। কলকাতার বাসভবন থেকে শুরু করে শ্বশুরবাড়ি-সহ বিভিন্ন সম্ভাব্য ঠিকানায় অভিযান চালানো হলেও তিনি অধরাই থেকে গেছে।
এই পরিস্থিতিতে সোমবার আদালতের কাছে সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করে। এরপর তদন্তের স্বার্থে মঙ্গলবার তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়। তদন্তকারীদের আশঙ্কা, গ্রেফতারি এড়াতে সুমিত রায় বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন। সেই সম্ভাবনা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে জানা গেছে। এখন থেকে দেশের যে কোনও বিমানবন্দর, সমুদ্রবন্দর বা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করলেই তাকে আটক করে গ্রেফতার করা যাবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের