নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মধ্যমগ্রামের এফসিআই গুদাম ঘিরে সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। তদন্তের আগের রাতেই প্রায় ৯৬০ কুইন্টাল গম বোঝাই ৯টি ট্রাক গুদাম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ। খাদ্য দফতরের নজরে আসতেই ট্রাকগুলি আটকানো হয়। ঘটনার গুরুত্ব বুঝে নিজেই গুদামে পৌঁছে তদন্তে নামলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
গত মাসের হিসাব অনুযায়ী মধ্যমগ্রামের এফসিআই গুদাম থেকে প্রায় ৫২০০ কুইন্টাল গম বেরিয়ে যাওয়ার কথা ছিল। সেই হিসেবে গুদামে মাত্র ১০০ কুইন্টাল গম থাকার কথা। কিন্তু তদন্তের আগের রাতেই ৯৬০ কুইন্টাল গম বোঝাই ৯টি ট্রাক গুদাম থেকে বের করার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে।
অভিযোগ, তদন্তের সময় হিসাব মিলিয়ে দেখানোর উদ্দেশ্যেই এই গম সরানোর চেষ্টা করা হচ্ছিল। শুধু তাই নয়, তদন্ত চলাকালীন আরও দুটি ট্রাক আইসিডিএসের নামে গুদাম থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাও নজরে আসে। বিষয়টি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ওই ট্রাকগুলি ফিরিয়ে আনার নির্দেশ দেন এবং সমস্ত নথি খতিয়ে দেখার কথা জানান।

শুক্রবার গুদাম পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ' গতকাল রাতে আমার কাছে খবর আসে। সরকারি হিসাব অনুযায়ী এখানে ১০৫.৫ মেট্রিক টন মাল থাকার কথা ১২ মে সেই মতন ভেরিফিকেশন হয়। কিন্তু সেই মাল এখানে নেই। ৯৬ টন মাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'এখানে ৫০ টিরও বেশি বাণিজ্যিক গ্যাস রাখা হয়েছিল। যেহেতু রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আছে তাই একটা সংকট দেখানোর চেষ্টা চলছে। আইনের মাধ্যমে পুলিশের যা ব্যবস্থা নেওয়ার নেবে। যে পুলিশ দায়িত্বে রয়েছে ওনাকে বলা হয়েছে আইন অনুযায়ী যা করণীয় সেটা করতে।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের