নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে সারা দেশজুড়ে জ্বালানি সঙ্কট। একাধিক বড় বড় হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে এই জ্বালানির আকালে। কাঠের জ্বালে রান্না শুরু হয়েছে একাধিক জেলায়। ঠিক তেমনই এই জ্বালানি সঙ্কটের মাঝে বিকল্প আয়ের খোঁজ পেলেন বিষ্ণুপুরের আদিবাসী মহিলারা।
জ্বালানি সঙ্কট সামাল দিতে অভিনব উদ্যোগ নিয়েছে জয়পুরের জঙ্গল লাগোয়া একাধিক বেসরকারি রিসর্টগুলি।পর্যটননগরী বিষ্ণুপুর ও জয়পুর জঙ্গলে সারাবছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। তাই প্রতিদিন রান্নার চাহিদা থাকে তুঙ্গে। তাই গ্যাসের বিকল্প হিসাবে এবার ভরসা শুকনো শালপাতা। জঙ্গলে ঝরে পড়া শালপাতা সংগ্রহ করে তা জ্বালানি হিসাবে ব্যবহার করে চলছে রান্না। সমস্যা মেটাতেই শালপাতার ওপর ভরসা করছেন রিসর্ট মালিকরা।
ইতিমধ্যেই ১৩ লক্ষ টাকার শুকনো শালপাতা সংগ্রহ করে রিসর্টে মজুত করা হয়েছে। কয়েক বিঘা জায়গাজুড়ে বস্তা বস্তা করে সেই পাতা রাখা হয়েছে যা প্রায় একবছরের জন্য ব্যবহার করা যাবে বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। আদিবাসী মহিলাদের থেকে পাতা কিনছেন তারা। প্রতিদিন প্রায় ৪০০ টাকা অবধি রোজগার করছেন আদিবাসী মহিলারা। আবার সেইসঙ্গে গ্যাসের সঙ্কটও মিটছে।
এক রিসর্ট মালিক জানিয়েছেন , "আগে প্রতিদিন ২০ থেকে ২৫টি গ্যাস সিলিন্ডার প্রয়োজন হত। এখন শালপাতা জ্বালিয়ে ভাত, ডাল, তরকারি, সবজি-সহ বাঙালি বিভিন্ন পদ রান্না করা হচ্ছে। শুধুমাত্র চাইনিজ খাবার তৈরির জন্য দু’টি গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। নাহলে সমস্যা হয়ে যেত। পরিস্থিতি আরও জটিল হলে চাইনিজ খাবার কিছুদিনের জন্য বন্ধ হলেও বাকি পরিষেবা আমরা দিয়ে যাব।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের