69490f953c9e5_WhatsApp Image 2025-12-22 at 04.29.45
ডিসেম্বর ২২, ২০২৫ দুপুর ০৩:০০ IST

দেশটাকে তো রাম নাম সত্য হে করে দিচ্ছে , মনরেগা নাম বদল নিয়ে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR শুনানি পর্বে বুথ লেভেল এজেন্টদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। মহাত্মা গান্ধীর নামাঙ্কিত মনরেগা প্রকল্পের নাম পরিবর্তনকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে দেশের ইতিহাস মুছে ফেলার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।

সভামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, 'সব টাকা বন্ধ করে এখন বলছে বহুত রুপিয়া হে। তাহলে অল্প করে দেন কেন? তাও বলবেন বাইক থাকলে পাবে না, টিভি থাকলে পাবে না। কেন? আপনার বাড়িতে সব থাকবে? এদের কিছু থাকবে না?' একইসঙ্গে, মহাত্মা গান্ধীর নামাঙ্কিত মনরেগা প্রকল্পের নাম পরিবর্তনকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তার মতে, মনরেগা প্রকল্পের নাম বদলে দেওয়া শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং তা দেশের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের প্রতি চরম অসম্মান।

কেন্দ্রের এই সিদ্ধান্তকে সামনে রেখে মমতা বিজেপিকে নিশানা করে বলেন, 'গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম? দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে।' নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেও তীব্র কটাক্ষ ছুড়ে দেন তিনি। মমতার বক্তব্য, 'এইরকম অপদার্থ হোম মিনিস্টার আমি আগে দেখিনি। স্বৈরাচারী, দূরাচারী। বাকি শব্দ তোলা থাকল। তিনি কন্ট্রোল করছেন। তিনিই প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করছেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায় তাহলে কী হবে বুঝুন।'

পাশাপাশি, বাংলার সংস্কৃতি ও পরিচয়ের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন ' বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, মহাত্মা গান্ধীর মতো মহাপুরুষদের সম্মান কি বারবার খর্ব হতে থাকবে? বাংলা ভাষা ও বাঙালির আত্মসম্মান কি এভাবেই আঘাতের মুখে পড়বে? বিজেপিকে বাংলায় পা রাখতে দেওয়া হবে না। নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে।'

আরও পড়ুন

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

স্কলারশিপের আবেদন নিয়ে UGC এর বড় সিদ্ধান্ত , ১৫ দিনের মধ্যেই মিলবে যাচাইয়ের রিপোর্ট
আগস্ট ০২, ২০২৬

আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা

তসলিমা আবার ডাকলে আবার যাব! রবীন্দ্রসদন বিতর্কে মুখ খুললেন জয় গোস্বামী
আগস্ট ০২, ২০২৬

অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি

এমনটা আশা করিনি! রবীন্দ্রসদনে জয় গোস্বামী বিতর্কে মুখ খুললেন তসলিমা
আগস্ট ০২, ২০২৬

রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা

আমাদের অনেক নেতা মধুতে আসক্ত! তোলাবাজি ইস্যুতে নিজের দলকে নিয়েই বিস্ফোরক দিলীপ
আগস্ট ০২, ২০২৬

দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি

হামিম কাণ্ডের পর বড় সিদ্ধান্ত! জঙ্গি দমনে ATS গঠনের পথে রাজ্য সরকার
আগস্ট ০২, ২০২৬

মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা

অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয় , কলকাতায় প্রত্যাবর্তনের পর বার্তা তসলিমার
আগস্ট ০১, ২০২৬

প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন

পিঙ্ক কার্ড ছাড়া আর মিলবে না ফ্রি বাসযাত্রা , অগাস্ট থেকেই শুরু নতুন নিয়ম
আগস্ট ০২, ২০২৬

সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা

তসলিমার মঞ্চে জয় গোস্বামীকে ঘিরে বিক্ষোভ, সাময়িক বিশৃঙ্খলায় থমকাল অনুষ্ঠান
আগস্ট ০১, ২০২৬

মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী

যখন খুশি আসুন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার , তসলিমাকে স্বাগত জানিয়ে আশ্বাস শুভেন্দুর
আগস্ট ০১, ২০২৬

তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর

মুক্তচিন্তার মঞ্চে তসলিমা, নিরাপত্তার চাদরে মোড়া রবীন্দ্রসদন
আগস্ট ০১, ২০২৬

ভক্তদের ঢল সামলাতে কড়া পুলিশি নিরাপত্তা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের