নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডেটা এন্ট্রির অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়ার অভিযোগে সিইও দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের বহু বুথ লেভেল অফিসার। সোমবার শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের বিএলও শাখার উদ্যোগে আয়োজিত এই আন্দোলনে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কাজের চাপ কমানোর দাবি জানিয়ে ডেপুটেশনও জমা দেন তারা।
SIR প্রক্রিয়া শুরু হতেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ, পূরণে সহায়তা এবং পরে তা সংগ্রহ করার দায়িত্ব সামলাচ্ছিলেন বিএলওরা। এই সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য কাজের মধ্যে হঠাৎই তাদের ওপর চাপানো হয়েছে আরও একটি গুরুদায়িত্ব। ‘বিএলও অ্যাপে' গণনা ফর্মের তথ্য ডিজিটালি আপলোড করা। বিএলওদের অভিযোগ, অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ কাজ করতে হচ্ছে তাদের। ইতিমধ্যেই অনেকেই শারীরিক ও মানসিক চাপে বিপর্যস্ত। এতগুলো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় বা স্পষ্ট নির্দেশ কিছুই দেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে আগে সিইও দফতর চিঠি দিয়ে কাজের চাপ কমানোর অনুরোধ জানিয়েছিলেন বিএলওরা। কিন্তু কোনও উত্তর না পেয়ে সোমবার সিইও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তাঁরা। এদিনের বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্পষ্ট দাবি তোলেন ডেটা এন্ট্রি কাজের জন্য আলাদা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে। পাশাপাশি কোনও অন-ডিউটি দায়িত্ব দেওয়ার আগে স্পষ্ট লিখিত নোটিশ বাধ্যতামূলক করতে হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের