নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে ধর্ম-কেন্দ্রিক সুর ক্রমশ জোরালো হচ্ছে। ঠিক সেই সময় রাজপথে ভিন্ন বার্তা দিল কংগ্রেস। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ কর্মসূচি পালন করে। এই কর্মসূচির মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরোধিতা করে রুটি-রুজি, কর্মসংস্থান ও উন্নয়নের প্রশ্নকে সামনে আনার ডাক দিয়েছে কংগ্রেস।
প্রদেশ কংগ্রেসের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যে এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক, মহম্মদ মোক্তার সহ দলের একাধিক নেতা ও কর্মী। এদিন, বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি চার ভাষায় সংবিধান পাঠ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সংবিধান পাঠের আগে গুলাম আহমেদ মীর বলেন, 'ধর্ম মানুষের হৃদয়ে থাকে, কিন্তু দেশ ও রাজ্যে এখন মন্দির-মসজিদের রাজনীতি চলছে। সংবিধান সাম্য ও ধর্মাচরণের স্বাধীনতার কথা বলেছে। সেই সংবিধানকেই শেষ করার ষড়যন্ত্র করছে বিজেপি ও আরএসএস।' তার মতে, রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়া উচিত কাজ, উন্নয়ন ও কর্মসংস্থান।
এর সুরে সুর মিলিয়ে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বিজেপি ও তৃণমূল দুই দলকেই ধর্মীয় মেরুকরণের দায়ে কাঠগড়ায় তোলেন। তিনি অভিযোগ করেন, 'সংসদে বি আর অম্বেডকরকে নিয়ে কুৎসিত মন্তব্য করা হয়েছে। সংবিধান পাঠ করতে গেলে একজন যদি সংবিধান জানেন তাহলে তিনি কখনো খারাপ কথা বলতে পারেন না, অন্যায় করতে পারেন না।'
শুভঙ্কর সরকার আরও দাবি করেন, ' আমরা রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছিলাম পঞ্চম শ্রেণী থেকে সকল ছাত্রছাত্রীকে সংবিধান পাঠ করানো বাধ্যতামূলক করার। কারণ কেউ যদি সংবিধান জানে তাহলে সে তার নৈতিক কর্তব্য, দায়িত্ব, স্বাধীনতা সম্পর্কে ধারণা থাকবে। সে কখনও অন্যায় করবে না। একজন ছেলে জানবে তার বাবার প্রতি কি দায়িত্ব। যারা সংবিধান জানে না তারা তা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না। এই কারণে ভারতে সংবিধান পাঠ জরুরি।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের