নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - শিক্ষকদের ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়াল চুনপোড়ায়। ধর্মঘটের দিন স্কুল বন্ধ থাকার প্রতিবাদ জানাতে গিয়ে সরাসরি ক্লাসরুমে ঢুকে প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়ে। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শিক্ষক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বাঁকুড়ার বারজোড়া ব্লকের চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক ও একজন শিক্ষিকা কর্মরত। শুক্রবার যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে তারা সামিল হওয়ায় সেদিন স্কুল বন্ধ ছিল। অভিযোগ, শনিবার স্কুলে পঠনপাঠন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হন তৃণমূল পঞ্চায়েত প্রধান গণেশ মণ্ডল। সেই সময় একটি ক্লাসরুমে পড়াচ্ছিলেন প্রধান শিক্ষক সৌভিক চ্যাটার্জী। অভিযোগ, অনুমতি ছাড়াই ক্লাসরুমে ঢুকে ধর্মঘটের দিন স্কুল বন্ধ কেন ছিল তা নিয়ে প্রধান শিক্ষককে ধমকাতে শুরু করেন পঞ্চায়েত প্রধান।
প্রধান শিক্ষক আচরণ সংযত রাখার অনুরোধ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। এমনকি উপস্থিত পড়ুয়াদের সামনে শিক্ষককে হুমকি দেওয়া হয় এবং পরে জোর করে ছাত্রছাত্রীদের ক্লাসরুম থেকে বের করে স্কুলের মাঠে পাঠিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার সময় শিক্ষককে দীর্ঘক্ষণ ক্লাসরুমে আটকে রাখা হয়েছিল বলেও দাবি করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। ঘটনার ভিডিও সামনে আসতেই শিক্ষক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। একাধিক প্রাথমিক শিক্ষক সংগঠন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের