নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একুশে জুলাইকে ঘিরে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব আরও প্রকট। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গান্ধীমূর্তির পাদদেশে শহিদ স্মরণের অনুমতি পাওয়ার পর থেকেই অনিশ্চয়তায় ভুগছে কালীঘাট তৃণমূল। ধর্মতলায় সমাবেশের অনুমতি না মেলায় বহু বছরের পরিচিত ‘ধর্মতলা চলো’ স্লোগান বদলে এবার নতুন ডাক ‘কলকাতা চলো’। যতদিন যাচ্ছে একুশের মঞ্চ ঘিরে জটিলতা তৈরি হচ্ছে।
বছরের পর বছর ২১ জুলাই মানেই ছিল ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শক্তিপ্রদর্শনের মহাসমাবেশ। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দলীয় বিভাজনের জেরে একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূল, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির। দুই পক্ষই আলাদা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ঋতব্রত শিবিরকে গান্ধীমূর্তির পাদদেশে ‘শহিদ স্মরণ’ কর্মসূচির অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী সোমবার অনুষ্ঠানস্থল পরিদর্শনেও যাবেন ঋতব্রত শিবিরের নেতারা।
অন্যদিকে, ধর্মতলায় সমাবেশের আবেদন খারিজ করেছে পুলিশ। বর্তমানে ওই এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি থাকায় বড় জমায়েতের অনুমতি নেই। এই পরিস্থিতিতে কালীঘাট তৃণমূলও কৌশল বদল করেছে। দীর্ঘদিনের ‘ধর্মতলা চলো’ পোস্টারের পরিবর্তে এবার প্রকাশ করা হয়েছে ‘কলকাতা চলো’ পোস্টার, যেখানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।
শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় শহরের বিভিন্ন প্রান্তে ছোট ছোট জনসভার আয়োজন করতে পারে কালীঘাট শিবির। সেই সব সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা রয়েছে। তবে প্রতিটি কর্মসূচির জন্যই পুলিশের অনুমতি প্রয়োজন হবে। একুশে জুলাইয়ের মঞ্চ এবার শুধু শহিদ স্মরণের নয়, তৃণমূলের অভ্যন্তরীণ শক্তি-পরীক্ষারও প্রতীক হয়ে উঠেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের