নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ধর্মতলায় নিট আন্দোলনের ছাত্র মিছিল ঘিরে হিংসা ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এই ঘটনায় গ্রেফতার হওয়া অন্যতম অভিযুক্ত মহম্মদ আফরোজকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সমাজ মাধ্যমে তার একাধিক ছবি ও ভিডিও ঘিরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগের প্রশ্ন উঠলেও, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আবদুল খালেক। তিনি স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্তের সঙ্গে তার কোনও ব্যক্তিগত পরিচয় বা যোগাযোগ নেই।
শুক্রবার ধর্মতলার হিংসার ঘটনায় তদন্ত চালিয়ে এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত মহম্মদ আফরোজ। তদন্তকারীদের দাবি, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্য সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আফরোজ মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা। এলাকায় তাকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে চেনেন বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের।
সমাজমাধ্যমে তার কিছু ছবি ও ভিডিওতে তৃণমূলের পতাকা হাতে মিছিলে অংশ নিতে এবং নির্বাচনী প্রচারে দেখা যায়। পাশাপাশি তার সামাজিক মাধ্যমের কিছু পোস্টে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু হাতে ছবি ‘মাফিয়া গ্যাং’ বা ‘টিম মাফিয়া’ নামে উল্লেখও রয়েছে। অপরাধমূলক যোগসূত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে।
অভিযুক্তের সঙ্গে নিজের যোগাযোগের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক। তার বক্তব্য, রাজনৈতিক কর্মসূচিতে বহু মানুষ অংশ নেন, তাই প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত পরিচয় থাকা সম্ভব নয়। ধর্মতলার হিংসার ঘটনায় পুলিশ আইন অনুযায়ী তদন্ত করছে বলেও তিনি উল্লেখ করেন। তার কথায়, 'যদি কেউ দোষী প্রমাণিত হন, আইন অনুযায়ী তার শাস্তি হবে। এই বিষয়ে আমার আলাদা করে কিছু বলার নেই।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের