নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ধর্মতলায় ছাত্র মিছিল ঘিরে অশান্তি, পুলিশ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। ঘটনায় ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার শুনানিতে আদালত তাদের ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পুলিশ।
শুক্রবার ধর্মতলায় ছাত্র-যুবদের আয়োজিত মিছিলের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একদল দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে জুতো, বোতল, লাঠি ও পাথর ছোড়ে। একইসঙ্গে কর্তব্যরত সাংবাদিকদের উপরও হামলার অভিযোগ ওঠে। ঘটনার পর হেয়ার স্ট্রিট ও এন্টালি থানায় একাধিক মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে মোট ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে সরকারি আইনজীবী আদালতে জানান, তদন্তে উঠে এসেছে যে অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলার চার্জশিট রয়েছে।
আদালতে দাবি করা হয়, অভিযুক্ত ইরফান খুরশেদের বিরুদ্ধে আটটি, ইমরান আহমেদের বিরুদ্ধে চারটি এবং আরশাদ আলি ও জামির আহমেদের বিরুদ্ধে দুটি করে চার্জশিট রয়েছে। সরকারি পক্ষের বক্তব্য, এই অভিযুক্তরা পূর্বপরিচিত অপরাধী এবং অশান্তি সৃষ্টির ঘটনায় তাদের ভূমিকা খতিয়ে দেখতে পুলিশি হেফাজতে রেখে জেরা করা জরুরি। অন্যদিকে, শুনানিতে ধৃতদের আইনজীবীরাও নিজেদের বক্তব্য পেশ করেন। উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত তদন্তের স্বার্থে ১৪ জনকেই দুদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের