নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে হওয়া আন্দোলনকে ঘিরে ধর্মতলায় সংগঠিত সংঘর্ষের ঘটনা রাজ্যজুড়ে উত্তাপের পরিস্থিতি তৈরি করেছে। আর এই ঘটনার নেপথ্যে বহিরাগতদের পরিকল্পিত উস্কানি ছিল বলে দাবি করল রাজ্য সরকার। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, প্রাথমিক পুলিশি তদন্তে উঠে এসেছে আন্দোলনে শুধু ছাত্রছাত্রীরা নয়, বিভিন্ন এলাকা থেকে আনা একাধিক বহিরাগতও অংশ নিয়েছিল। ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ককরোচ মার্চের আয়োজক ছিলেন দেব দীপ্ত গঙ্গোপাধ্যায়। কর্মসূচিকে গণতান্ত্রিক আন্দোলন হিসেবেই দেখেছিল প্রশাসন এবং সেই কারণেই পুলিশকে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতির সুযোগ নিয়ে এসএফআই, ডিওয়াইএফআই, ডিএসও, এআইএসএফ-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সদস্যদের। পাশাপাশি, ছাত্র নন এবং নিট পরীক্ষার সঙ্গে কোনও সম্পর্ক নেই এমন বহু বহিরাগত আন্দোলনে ঢুকে পড়েছিলেন বলেও দাবি তার।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজাবাজার, খিদিরপুর, পার্ক সার্কাস, গার্ডেনরিচ এবং নিউটাউন-সহ বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করা হয়েছিল। ডোরিনা ক্রসিংয়ে পুলিশকে লক্ষ্য করে জলের বোতল, জুতো-সহ বিভিন্ন বস্তু ছোড়া হয়। হামলার মুখে পড়েন কর্তব্যরত সাংবাদিকরাও। ঘটনায় ছয় জন সাংবাদিক গুরুতর আহত হন বলে জানান তিনি। শুভেন্দুর দাবি, আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল পুলিশকে উসকে দিয়ে লাঠিচার্জ বা কাঁদানে গ্যাস ব্যবহার করতে বাধ্য করা, যাতে অশান্তি আরও ছড়িয়ে পড়ে। তবে পুলিশ সেই ফাঁদে পা দেয়নি।
তবুও হামলা অব্যাহত থাকায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত মোট সাতটি FIR নথিভুক্ত হয়েছে এর মধ্যে ছয়টি হেয়ার স্ট্রিট থানায় এবং একটি এন্টালি থানায়। তদন্তে ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে আফরোজ, নাহিম, তাহিন, নিজাম এবং রাহুল জামান-সহ কয়েকজনকে কুখ্যাত দুষ্কৃতী হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের