নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ধর্মতলার বুকে একুশে জুলাইয়ের শহিদ দিবস দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য। কিন্তু এবার সেই দীর্ঘদিনের ইতিহাসেই ভাঁটা পড়তে চলেছে। কলকাতা পুলিশের এক সিদ্ধান্তে অনিশ্চয়তার মুখে তৃণমূলের অন্যতম বড় বার্ষিক কর্মসূচি। ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালনের আবেদন খারিজ হওয়ায় নতুন করে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।
কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূল উভয় শিবিরই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই শহিদ দিবস পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিল। কিন্তু মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দার তরফে জানানো হয়েছে, ভিক্টোরিয়া হাউস ও সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার আওতায় নিষেধাজ্ঞা জারি থাকে। ফলে সেখানে কোনও ধরনের জনসভা বা জমায়েতের অনুমতি দেওয়া সম্ভব নয়।
এই সিদ্ধান্তের পর বিকল্প সভাস্থল খোঁজার প্রক্রিয়া শুরু করেছে কালীঘাট তৃণমূল। এমনিতেই দলীয় প্রতীক, সংগঠনের বৈধতা ও তহবিল নিয়ে দুই শিবিরের মধ্যে আইনি লড়াই চলছে। তার মধ্যেই ২১ জুলাইয়ের ঐতিহ্যবাহী কর্মসূচি নিয়ে পুলিশের এই অবস্থান নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই ২১ শে জুলাই পালন করে আসছে। তবে পালাবদলের পর থেকেই এই শহীদ দিবস পালন নিয়ে নানা জল্পনা চলছিল।
যদিও কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দোলা সেন জানিয়েছেন, ' আইন ও বিচারব্যবস্থার উপর আস্থা আছে আমাদের। আমরা ৩৩ বছর ধরে এখানেই ২১ জুলাই পালন করে থাকি। এটা তো যে কোনও কর্মসূচি নয়, শহিদ-তর্পণ। একবেলা বন্ধ থাকে ধর্মতলা। এই জায়গা বাদ দিয়ে অন্য কোথায় করা হবে, তা নিয়ে আলোচনা করছি দলের মধ্যে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের