নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নারী নিরাপত্তা নিয়ে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন, নারী নির্যাতনের ঘটনায় রাজ্য সরকারের নীতি হবে ‘জিরো টলারেন্স’। বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের এনকাউন্টার অভিযানের প্রসঙ্গ তুলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতেও এই ধরনের অপরাধে পুলিশের জন্য থাকবে ফ্রি হ্যান্ড।
বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন সরকারের আমলে ঘটে যাওয়া একাধিক নারী নির্যাতনের ঘটনার উল্লেখ করে তীব্র সমালোচনা করেন। কামদুনি, বারাসত, কাকদ্বীপ, হাঁসখালি, ময়নাগুড়ি এবং আর জি কর হাসপাতালের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, অতীতে নারী নিরাপত্তা নিয়ে দায়িত্বজ্ঞানহীন মনোভাব দেখা গেছিল। এরপর বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ওই ঘটনায় পুলিশ যেভাবে পদক্ষেপ করেছে, সেটাই ভবিষ্যতের দৃষ্টান্ত।
এদিন, বিধানসভা থেকে পুলিশকে উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রী বলেন, 'কোনও মহিলার উপর কিছু ঘটলে কারও নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যা প্রয়োজন মনে হবে, তাই করবেন। আপনাদের ঢাল হয়ে পাশে থাকবে রাজ্য সরকার।' তার এই মন্তব্যে স্পষ্ট, নারী নির্যাতনের ঘটনায় কঠোরতম পদক্ষেপ গ্রহণের পক্ষেই অবস্থান নিয়েছে সরকার।
পাশাপাশি, ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পরও বহু ক্ষেত্রে তা কার্যকর না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, দিল্লির নির্ভয়া মামলায় যেমন দ্রুত চূড়ান্ত শাস্তি কার্যকর হয়েছিল, তেমনই পশ্চিমবঙ্গেও বিচারপ্রক্রিয়ার শেষ ধাপ পর্যন্ত নজরদারি নিশ্চিত করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, অতীতে একাধিক মামলায় ফাঁসির নির্দেশ হলেও তা বাস্তবায়িত হয়নি।
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
ভক্তদের ঢল সামলাতে কড়া পুলিশি নিরাপত্তা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের