নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দু বছর আগের এক বহুচর্চিত ধর্ষণ ও খুনের মামলা ফের মাথাচাড়া দিয়ে উঠল। আর সেই ঘটনায় বিচার না পাওয়ার এমন অভিযোগ নিয়েই এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন নির্যাতিতার মা। জনতার দরবারে উপস্থিত হয়ে সমস্ত নথিপত্র তুলে দিয়ে পুনরায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি। দীর্ঘদিনের বিচার না-পাওয়ার ক্ষোভের মধ্যেই এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে।
২০২৪ সালের ১৬ অক্টোবর, লক্ষ্মীপুজোর পরদিন নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি এলাকায় এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসে। পরিবারের অভিযোগ, তরুণীকে ধর্ষণের পর অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করা হয়েছিল। তবে সেই সময় পুলিশ প্রথমে খুনের কথা বললেও পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করে বলে দাবি নির্যাতিতার পরিবারের। তাদের অভিযোগ, বারবার ধর্ষণ ও খুনের মামলা রুজুর আবেদন জানানো হলেও তা গুরুত্ব পায়নি।
শেষ পর্যন্ত আইনজীবীর সহায়তায় অভিযোগ দায়ের করা সম্ভব হলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। নির্যাতিতার মায়ের আরও অভিযোগ, সেই সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এসে সমস্ত নথিপত্র জমা দেন নির্যাতিতার মা। তার আশা, সরকার পরিবর্তনের পর এবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের