নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী ধূপগুড়ি। সোমবার দুপুরে হঠাৎই একটি গৃহস্থ বাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন বিশালাকার ধারণ করে। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে জমায়েত করেন এলাকাবাসীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সহ আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি , ধূপগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের। সোমবার দুপুরে হঠাৎই পোড়া গন্ধ সহ বাড়ির লোকজনদের চিৎকার শুনে বেরিয়ে আসেন স্থানীয়রা। এসে দেখেন আগুন ধরে ভীষণই ভয়াবহ অবস্থা। পাশেই ছিল বস্তার গোডাউন। যদিও সেখানে আগুন ছড়ায়নি। খবর দেওয়া হলে ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই চলে আসে পুলিশ সহ দমকল বাহিনী। তারা আসার আগে অবধি স্থানীয়রাই আগুন নেভানোর কাজ করেন। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাড়িটির পাশেই ছিল বস্তার গোডাউন। স্থানীয়দের অভিযোগ , সেখানে বলার পরেও ওয়ারিং করানো হয়নি। সাবধানতা অবলম্বন করার কথা বলা হলেও শোনেনি কেউই। বিরাট বড় একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী সহ বাড়ির বাসিন্দা।।প্রাথমিক অনুমান , সিলিন্ডার থেকেই এই অগ্নিকাণ্ড। বিশাল দমকল বাহিনী এসে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। তাও কয়েক ঘণ্টা পর।

বাড়ির মালকিন রুমা ভৌমিক জানিয়েছেন , "দুপুরে হঠাৎই বাড়িতে আগুন লেগে যায়। দমকল বাহিনী এসে কয়েক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের একাধিক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় ভীষণই আতঙ্কিত হয়ে পড়েছি। বস্তার গোডাউনে আগুন লেগে গেলে মারাত্মক ব্যাপার হয়ে যেতে পারত। ভাগ্যিস তেমন কিছু হয়নি।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের