নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে শেষ হল রাজ্যের ডিএ মামলার শুনানি। শুক্রবার বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে চূড়ান্ত শুনানি শেষে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে সরকার ও বিরোধী পক্ষকে লিখিত যুক্তি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, অবশেষে দীর্ঘ সময় ধরে চলমান ডিএ মামলার শুনানি শেষ করল সুপ্রিম কোর্ট। শুনানিতে প্রথমেই বিরোধীদের পক্ষ থেকে আপত্তি ওঠে রাজ্যের প্রধান আইনজীবী কপিল সিব্বলের বারবার দেরি করে আসা নিয়ে। টানা তিন দিন তাঁর জন্য অপেক্ষা করতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী আইনজীবীরা। শেষমেশ সিব্বল ছাড়াই শুনানি শুরু হয়। শুনানির সময় রাজ্যের আইনজীবীরা সাফ জানান, কোনও আদালতই এআইসিপিআই হার মেনে ডিএ দিতে কোনও রাজ্যকে বাধ্য করতে পারে না, যদি না রাজ্যের নিজস্ব নোটিফিকেশনে তা উল্লেখ থাকে।
অন্যদিকে বিরোধী আইনজীবী করুনা নন্দী যুক্তি দেন, সংবিধানের ৩০৯ ধারার লঙ্ঘন করছে রাজ্য সরকার। তিনি বলেন, রাজ্য নিজেই এআইসিপিআই মেনে রোপা তৈরি করেছে। সেক্ষেত্রে সেই হার অনুযায়ী ডিএ না দেওয়াটা অন্যায্য। কপিল সিব্বল পাল্টা সওয়ালে জানান, ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার খরচ রয়েছে। তাই ডিএর বিষয়টি রাজ্যের হাতে থাকা উচিত।
অবশেষে এই প্রেক্ষিতে আদালত ডিএ মামলার শুনানি শেষ করলেও রায়দান স্থগিত রেখে শীর্ষ আদালত। এরপর আগামী দু সপ্তাহের মধ্যে রাজ্য ও বিরোধী পক্ষকে কমপ্রিহেনসিভ লিখিত সাবমিশন দিতে বলেন বিচারপতিরা। সরকার পক্ষকে ২ সপ্তাহের মধ্যে কমপ্রিহেনসিভ রিপোর্ট দিতে বলল। তারপর এক সপ্তাহের মধ্যে বিরোধীরা তাদের জবাব দেবেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের