নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ডিএ ইস্যুতে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়ানোর কৌশল নিল সংগ্রামী যৌথ মঞ্চ। নবান্নে ডেপুটেশন দিতে গিয়ে বাধার মুখে পড়লেও আন্দোলনের বার্তা পৌঁছে দিতে এক নতুন পথ বেছে নিলেন ডিএ আন্দোলনকারীরা। একইসঙ্গে, ডিএ আন্দোলনকে আরও তীব্র করার ইঙ্গিত দিয়ে সরকারকে অচল করার হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর দাবিতে শুক্রবার নবান্নে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল সংগ্রামী যৌথ মঞ্চের। তবে পুলিশি বাধায় নবান্নে পৌঁছতে পারেননি তারা। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ট্রাফিক গার্ডেই ডেপুটেশন জমা দিতে বলা হয়। ট্রাফিক গার্ডের রিলিভিং সেন্টারে পুলিশ কর্মীদের হাতেই ডেপুটেশন তুলে দেন ডিএ আন্দোলনকারীরা।
ডেপুটেশন জমা দেওয়ার পর রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় সরব হন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি জানান, পুলিশ কর্মীদের কাছে ডেপুটেশন দেওয়াকে তারা পরাজয় নয়, বরং সাফল্য হিসেবেই দেখছেন। তার কথায়, ' আমরা আরও খুশি, পুলিশ কর্মীরাই আমাদের প্রতিনিধি হিসাবে দাবিটা পৌঁছে দিলেন। একটা প্রচ্ছন্ন বার্তাও দিলেন। কারণ ওরাও সরকারি কর্মী।'
ভাস্কর ঘোষ আরও বলেন, 'পুলিশ কর্মীরা আমাদের ডেপুটেশন নিয়েছেন এটাই শুধু নয়। নীরবে তারা একটি স্পষ্ট বার্তাও দিয়ে গেছেন। তারাও চান ডিএ মিটুক। না হলে পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে পারে। আমরা খুশি, কারণ আমাদের হয়ে সহকর্মীরাই বার্তাটা পৌঁছে দিচ্ছেন।'
সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গেও রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি। ভাস্করের অভিযোগ, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী অবিলম্বে ২৫ শতাংশ ডিএ মেটানোর কথা থাকলেও সরকার সেই নির্দেশ কার্যকর করতে উদ্যোগী নয়। অন্তর্বর্তী বাজেটে তার কোনও আর্থিক সংস্থান না থাকাই তার প্রমাণ বলে দাবি করেন তিনি। ডিএ আন্দোলনকে আরও তীব্র করার ইঙ্গিত দিয়ে ভাস্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, সরকার যদি রিভিউয়ের পথে হাঁটে, তবে কর্মচারী সমাজই রাজ্যকে অচল করে দেওয়ার দায়িত্ব নেবে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের