নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ডিজে বক্স বাজিয়ে উদ্দাম নাচানাচি থেকে চরম বচসা দুই পক্ষের। একসময় হাতাহাতিতে পৌঁছালে বেধড়ক মারধরের জেরে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
সূত্রের খবর , ঘটনাটি হাওড়ার পাঁচলা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের খাঁ পাড়ার। মৃতের নাম ফারুক শেখ। বয়স আনুমানিক ৩৮ বছর। পুরোনো বিবাদ থেকেই এই সমস্যা। বৃহস্পতিবার ফারুকসহ তার পরিবার নামাজ পড়ে ফিরছিলেন। সেই সময়ে ডিজে বাজিয়ে রাস্তায় নাচানাচি করছিল এক দল যুবক-যুবতী। ফারুকদের সঙ্গে তাঁদের ঝামেলা হয়। এরপরই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, ফারুকের পরিবারের লোকজনদের অন্য গোষ্ঠীর কয়েকজন মারধর শুরু করেন। তাদের বাঁচাতে গেলে বেধড়ক মারধর করা হয় ফারুককে। গুরুতর জখম হন তিনি। তাঁকে দ্রুত উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে , সোমবার থেকে ওই এলাকায় নিয়মিত জোরে গান বাজিয়ে জলসা হচ্ছিল। এলাকার কিছু মানুষ আপত্তিও জানান। ফারুকও আপত্তি জানিয়েছিলেন। সোমবারের পর থেকে কয়েকদিন ধরে ফারুকদেরকে লক্ষ্য করে কটূক্তি করা হচ্ছিল। ওদের নিশানায় চলে এসেছিলেন ফারুক। তাই সুযোগ পেতেই এই নৃশংস হামলা চালানো হয়। তিন মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...