নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ‘ডিজে’ মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলায় আরও চাপে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ার পর এবার ফের তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিল বিধাননগর আদালত। আগামী ৮ জুলাই সকাল ১০টায় আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে তাকে। এর আগে এই বিষয়ে হাই কোর্ট থেকেও কোনও অন্তর্বর্তী স্বস্তি পাননি তিনি।
বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে একাধিক সভায় ‘ডিজে বাজবে’ মন্তব্যকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। ভোটের ফল প্রকাশের পরও তিনি বলেছিলেন, 'ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব।' এই মন্তব্য ঘিরেই প্রথমে বিধাননগর থানায় অভিযোগ দায়ের হয়। পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি। তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানায় সিআইডি, যা বিধাননগর আদালত মঞ্জুর করে।
তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। তার দাবি ছিল, সংশ্লিষ্ট কণ্ঠস্বর তারই একথা তিনি অস্বীকার করছেন না। তাই নতুন করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মঙ্গলবার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। এরপরই বিধাননগর আদালত নতুন করে সমন জারি করে আগামী ৮ জুলাই, বুধবার সকাল ১০টায় আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। সেদিনই আদালতের তত্ত্বাবধানে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের