নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সই জালিয়াতি মামলার তদন্তের মধ্যেই আরও এক মামলায় চাপ বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। এবার তার বিতর্কিত ‘ডিজে মন্তব্য’ মামলার তদন্তভার হাতে নিয়েই কালীঘাটের বাড়িতে পৌঁছাল সিআইডি আধিকারিকরা। তবে তদন্তকারীরা পৌঁছনোর আগেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান অভিষেক।
বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আইনি জটিলতায় জড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সভা থেকে তিনি বলেছিলেন, ফল ঘোষণার পর রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ‘হালকা করে ডিজেও বাজবে’। সেই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্কের ঝড় ওঠে। তৎকালীন বিরোধী শিবিরের অভিযোগ ছিল, এই মন্তব্যের মাধ্যমে ভোট-পরবর্তী অশান্তির ইঙ্গিত দেওয়া হয়েছিল।
ভোটের ফল প্রকাশের পর বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার হস্তান্তর করা হয় সিআইডির হাতে। তদন্তকারীরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট বক্তৃতার ভিডিও, সামাজিক মাধ্যমে প্রচারিত ক্লিপ এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ সিআইডির একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছায়। কিন্তু তখন তিনি বাড়িতে ছিলেন না। তদন্তকারীরা নোটিশ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন। তবে তার অনুপস্থিতিতে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি। এরপরও কিছু সময় বাড়ির সামনে অপেক্ষা করেন আধিকারিকরা। একের পর এক মামলায় তদন্তের মুখোমুখি হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ ক্রমশ বাড়ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের