নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের রাজনৈতিক অস্থিরতার আবহে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেখান থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে ‘ভাঙন ধরানোর চক্রান্ত’ চলছে বলে অভিযোগ তুলে তিনি দাবি করেন, দিল্লি থেকে পরিচালিত রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর ও নেতাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার ওয়াই চ্যানেলে আয়োজিত ধর্না কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, ' দিল্লি থেকে বিজেপি সরকার কলকাঠি নেড়ে তৃণমূলকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে।' পরিকল্পিতভাবে তৃণমূলের জনপ্রতিনিধিদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বেআইনি উপায়ে বিধায়ক, কাউন্সিলর এবং দলীয় প্রার্থীদের ভয় দেখিয়ে দল ভাঙার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
মমতা স্পষ্ট ভাষায় জানান, রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে তাদের আন্দোলন থামবে না। তার ঘোষণা, 'ধর্না চলবে।' আন্দোলনের মঞ্চ থেকেই তিনি কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলের বিরুদ্ধে চলা বলে দাবি করা ষড়যন্ত্র রুখে দেওয়ার বার্তা দেন। এদিন ওয়াই চ্যানেল কার্যত তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েতে পরিণত হয়। মমতার বক্তব্যের মাঝেমধ্যেই ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের