নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দিল্লিতে নজিরবিহীন পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বঙ্গভবন ঘিরে তৈরি হওয়া উত্তেজনা ও দিল্লি পুলিশের অতিসক্রিয়তার অভিযোগের আবহে, সোমবার রাতেই রাজধানীর উদ্দেশ্যে রওনা হচ্ছে রাজ্য পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল।
সোমবার সারাদিন দিল্লিতে যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা। সেই পর্যালোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়ানো জরুরি। সেই অনুযায়ী, রাজ্য পুলিশের ২২ জনের একটি বিশেষ দল সোমবার রাতেই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই দলে থাকছেন ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে একাধিক অফিসার, কনস্টেবল ও মহিলা পুলিশকর্মী।
মঙ্গলবার সকাল থেকেই তারা দিল্লিতে আগে থেকে থাকা রাজ্য পুলিশের নিরাপত্তা দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। পাশাপাশি বঙ্গভবনের নিরাপত্তা সুনিশ্চিত করাও এই বিশেষ দলের অন্যতম দায়িত্ব। সোমবারে দিল্লি পুলিশের সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাতের পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণেই মুখ্যমন্ত্রী সহ বঙ্গভবনের নিরাপত্তা নিশ্চিত করতেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের