নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দিল্লিতে রাহুল গান্ধী ও সাংসদের হেনস্থার প্রতিবাদে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজভবন অভিযান কর্মসূচি পালন করা হয়। আর এই অভিযান ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে উঠে রাজপথ। পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তি সব মিলিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর , SIR ইস্যুকে কেন্দ্র করে প্রতিনিয়ত সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। গতকাল বিরোধীদের পক্ষ থেকে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি নিয়েও কার্যত উত্তাল হয়ে উঠে সংসদ চত্বর। দিল্লি পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে প্রিজন ভ্যানে আটক করা হয়। গতকালের সেই ঘটনার প্রতিবাদে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজভবন অভিযান কর্মসূচির ডাক দেয়। কিন্তু রাজভবনের সামনে পৌঁছাতেই পুলিশ তাদের বাধা দেয়। এই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধ্বস্তি শুরু হয়। এক কংগ্রেস কর্মী ব্যারিকেড টপকে রাজভবনের সামনে পৌঁছালে পুলিশ তাকে আটক করে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে যখন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার ও অন্যান্য নেতৃত্ব রাজভবনের গেটের সামনে ধর্নায় বসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কিছুক্ষন পর পরদেশ কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতাদের আটক করে প্রিজন ভ্যানে তোলেন। বিক্ষোভকারীদের রীতিমতো চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়।
মিছিল থেকে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ' আমরা কেউ চোর নই যে আমাদের আটক করবে। রাহুল গান্ধী ভোট চুরি ধরে ফেলেছেন আর সেই কারণেই তাদের আটক করা হচ্ছে। বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ভোট চুরি করছে। আর এর প্রতিবাদ যখন জানাতে গেছে তখন দিল্লিতে তাদের আটক করা হল। আর সেই ঘটনার প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের