নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের মিড ডে মিল প্রকল্পে বড়সড় পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১লা আগস্ট থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব নেবে ইসকন। একইসঙ্গে প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য মাথাপিছু খাদ্য বরাদ্দও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডিম বিতর্কের আবহে এই ঘোষণাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা।
সোমবার বিকাশ ভবনে শিক্ষা ও পুষ্টি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, '১লা আগস্ট থেকে কলকাতা-সহ বড় একটা অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে। এজন্য কিছু ভর্তুকিও দিচ্ছে। হাই-কোয়ালিটির খাবার দেবে।' শুধু দায়িত্ব বদল নয়, পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বরাদ্দও বাড়ানো হয়েছে। এতদিন প্রাথমিক স্তরের প্রতিটি পড়ুয়ার জন্য মাথাপিছু ৬ টাকা ৭৮ পয়সা বরাদ্দ থাকলেও, আগস্ট মাস থেকে তা বেড়ে হবে ১০ টাকা।
সাম্প্রতিক সময়ে মিড ডে মিলে ডিম বিতরণ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তবে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন, 'আরও কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করুন। বাকিটা ১ আগস্ট বলব।' তার এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে শিক্ষা ও রাজনৈতিক মহলে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের