নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে পালাবদলের পর থেকেই তোলাবাজি ও দুষ্কৃতী দমনে কড়া বার্তা দিয়েছে নতুন সরকার।সেই আবহেই কাঁচরাপাড়ায় তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা।একাধিক অভিযোগকে কেন্দ্র করে কাঁচরাপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উৎপল দাসগুপ্তকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনাও ঘটে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছোয় বীজপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় , কাঁচরাপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল দাসগুপ্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ তুলে আসছিলেন এলাকার একাংশের বাসিন্দারা।অভিযোগের তালিকায় রয়েছে বিরোধীদের দোকান ভাঙচুর,দোকানে আগুন লাগানো,তোলাবাজি এবং এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের মতো গুরুতর অভিযোগ।এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ক্রমশ বাড়ছিল।মঙ্গলবার সেই ক্ষোভ প্রকাশ্যে আসে।কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।একসময় উত্তেজিত জনতার একাংশ তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়তে শুরু করে।মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ।পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই উৎপল দাসগুপ্তকে সেখান থেকে সরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।এরপর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ।তবে কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা নিয়ে এখনও পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে বীজপুর মন্ডলের সভাপতি তুষার দাস বলেন,'মানুষ তো আর পাগল নয় যে প্রাক্তন কাউন্সিলারের সঙ্গে এরকম আচরণ করবে।নিশ্চয়ই আগে কিছু করেছে যার জন্য তাদের আজ এই প্রতিক্রিয়া।এই ভিডিওটি দেখলে বুঝবেন কিভাবে দিনদুপুরে ব্যাগে করে টাকা নিচ্ছে উৎপল দাসগুপ্ত।১২ নম্বর ওয়ার্ড অফিসের সামনে কিভাবে কাটমানি নিচ্ছে দেখুন।আমরা খবর পেয়েছি প্যাকেটের মধ্যে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ছিল'।
বিজেপি কর্মী স্বপন দাস বলেন,'আমি একজন বুথ সভাপতি।২০২৪ সালে আমাকে ওয়ার্ড অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মেরেছিল।আমার অপরাধ ছিল শুধু বিজেপি করি বলে।আর অন্য কিছু না'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের